০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।”

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 01:07 AM

Updated : 29 Oct 2023, 01:07 AM

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগে রাজধানীর প্রবেশমুখ সাভারে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  

শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করা হয় বলে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা জানান।  

শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী এসব সংঘর্ষের সময় একজন পুলিশ সদস্য ও একজন যুবদল নেতা নিহত হন। সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমের বেশ কয়েকজন কর্মীও আহত হন।

পুরানো খবর:

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
হরতালের আগের রাতে মুন্সীগঞ্জে বাস থামিয়ে অগ্নিসংযোগ

এ ঘটনার প্রতিবাদে রোববার সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। তারপর জামায়াতে ইসলামীও হরতাল ডাকে।

এর মধ্যেই শনিবার রাত ৯টার দিকে হেমায়েতপুরের আলমনগর এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃওরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, “খবর পেয়ে দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।”

বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির পরিদর্শক রাসেল মোল্লা বলেন, “মৌমিতা পরিবহনের বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”