২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ‘মাথা থেতলে হত্যা’ করা নারীর মরদেহ উদ্ধার

নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। পরনে লাল-সাদা রঙের ছাপা জামা ও নীল রঙের জ্যাকেট এবং হলুদ রঙের ট্রাউজার ছিল।

গাজীপুরে ‘মাথা থেতলে হত্যা’ করা নারীর মরদেহ উদ্ধার

আমবাগ পশ্চিমপাড়া এলাকার বোর্ড মিলের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 02:05 PM

Updated : 09 Jan 2024, 02:05 PM

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ‘ইটের আঘাতে মাথা থেতলে’ ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। 

মঙ্গলবার ভোরে আমবাগ পশ্চিমপাড়া এলাকার বোর্ড মিলের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম।

তিনি জানান, নিহত নারীর মাথা ও শরীরে আঘাতের চিহ্ন আছে। ইট দিয়ে মাথা থেতলে তাকে হত্যার পরে মরদেহ দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। পরনে লাল-সাদা রঙের ছাপা জামা ও নীল রঙের জ্যাকেট এবং হলুদ রঙের ট্রাউজার ছিল।

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

ওসি জিয়াউল আরও জানান, হত্যার ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।