১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাপের কামড়ের পর ওঝার কাছে নিল পরিবার, প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহ সদরের ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাতকে নিজের ঘরে ঘুমের মধ্যেই সাপ ছোবল দেয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 03:20 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ঝিনাইদহে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সাপের দংশনের পর তাকে হাসপাতালে না নিয়ে ওঝার কাছে নিয়ে গিয়েছিল পরিবারের সদস্যরা।  

সোমবার রাতে সদর উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ওসি মো. আসাদুজ্জামান।

মারা যাওয়া আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে। ১৪ বছর বয়সি আরাফাত ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সোমবার রাতে আরাফাত নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যেই রাত ১১টার দিকে বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। 

সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে এই কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি আরও বলেন,  এ ঘটনায় ওঝার বিরুদ্ধে থানাতে কেউ অভিযোগ করেনি।