২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ রোগী ভর্তি রয়েছেন।

পটুয়াখালীতে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ হোসেন লেলিন জানান। 

মৃত ইউসুফ খন্দকার (৭০) কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা।

চিকিৎসক বলেন, বৃহস্পতিবার ইউসুফ খন্দকার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার ডেঙ্গু পজেটিভ ফলাফল আসে। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এ বছর উপজেলায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা গেলেন।  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচ রোগী ভর্তি রয়েছেন। 

জুনায়েদ হোসেন লেলিন বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। 

এ ছাড়া জ্বর, কাশি ও মাথা ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।