২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় একদিনে সাপের কামড়ে নিহত ২

“হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়।”

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 04:00 PM

Updated : 26 Aug 2026, 10:05 AM

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে এক কিশোরসহ দুজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।  

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান।   

নিহতরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।

আহত দুজনের মধ্যে একজন হলেন- সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা (১৭) এবং আরেকজন ইভা (২১)। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেডিকেল অফিসার মাহমুদ রবিন বলেন, “দেবাশীষ ও রাজনকে সাপে কাটলে তাদের পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করে। এর কিছুক্ষণ পরই দুজনের মৃত্যু হয়।”