১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শাবি শিক্ষার্থীদের পরিবহনে যুক্ত হল নতুন আরও দুটি বাস

পূবালী ব্যাংকের দেওয়া উপহারের বাস দুটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 08:06 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি শিক্ষার্থীদের পরিবহনে যুক্ত হল নতুন আরও দুটি বাস। এতে পরিবহন সংকট অনেকটা লাঘব হবে বলে ভাষ্য কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে বেসরকারি প্রতিষ্ঠান পূবালী ব্যাংকের দেওয়া উপহারের বাস দুটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে উদ্বোধন করা হয়।

এদিন বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে প্রতীকী চাবি হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ। 

উপাচার্য বলেন, “তারা (পূবালী ব্যাংক) যে দুটি বাস বিশ্ববিদ্যালয়কে উপহার হিসেবে দিয়েছেন, সেগুলো পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করেছে এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করবে।

“পাবলিক বিশ্ববিদ্যালয়ের খুব বেশি ফান্ড থাকে না। কিন্তু আমাদের শিক্ষার্থীরাই আমাদের সম্পদ। যারা দেশ-বিদেশে কাজ করে আমাদের দেশকে আরও সমৃদ্ধ করছে।”

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং পূবালী ব্যাংক পিএলসি-সিলেটের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর পরিচালক মিস রুমানা শরীফ, মিস রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

শাবি শিক্ষার্থীদের পরিবহনে যুক্ত হল তিনটি দ্বিতল বাস