১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে ফেলানীর নামে হল, বাদ পড়ল শেখ পরিবারের নাম

শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে একটি হলের নামকরণ করা হয়েছে ‘ফেলানী খাতুনের’ নামে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই চার হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় বলে শুক্রবার জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

এর মধ্যে ‘শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল’ করা হয়েছে। ছাত্রদের নতুন ১০তলা বিশিষ্ট ‘শেখ রাসেল হলের’ নতুন নামকরণ করা হয়েছে ‘নবাব সলিমুল্লাহ হল’।

সাবেক ‘শেখ হাসিনা হলের’ নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই চব্বিশ জাগরণী হল’। আর ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ ফেলানী খাতুন হল’।