১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে জামায়াতের জয়যাত্রা

চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ এ ফলাফল ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 02:49 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই জামায়াতে ইসলামীর জোয়ার বইছে।  

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীদেরকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তারা।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে তিনটি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৪৪ হাজার ৩৭৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মো. কেরামত আলী। তিনি পোস্টালসহ ভোট পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহজাহান মিঞা পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতের প্রার্থী মু. মিজানুর রহমান ১৬ হাজার ১০৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পোস্টালসহ ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১০৮ ভোট। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল ৬২ হাজার ৬০৩ ভোট বেশি পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পোস্টালসহ ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুনুর রশীদ পোস্টাল ভোটসহ পেয়েছেন ১লাখ ২৭ হাজার ৩৭ ভোট।