২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এবার খুলনায় এনসিপি নেতাকে গুলি

তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 01:07 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় উপকমিটির সমন্বয়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানিয়েছেন।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এক ফেইসবুক পোস্টে রক্তাক্ত মোতালেব শিকদারের একটি ছবি প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে।”

মোতালেব শিকদার

মোতালেব শিকদার

খুলনার সার্জিক্যাল এলাকায় আক্রান্ত হওয়ার পর স্থানীয়রা মোতালেব শিকদারকে হাসপাতালে নিয়ে যান।

পরিদর্শক অনিমেষ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।”