২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছাত্রকে ‘ধর্ষণ’, শিক্ষক আটক

শহরের জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক তিনি।

মানিকগঞ্জে ছাত্রকে ‘ধর্ষণ’, শিক্ষক আটক
.

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 09:05 AM

Updated : 26 Aug 2026, 12:04 PM

মানিকগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে তার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে রফিকুল ইসলাম নামের ওই শিক্ষককে আটক করা হয় বলে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান।

৩৭ বছর বয়সী রফিকুলের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। তিনি শহরের জামিয়া আরাবিয়া সিদ্দিকা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক।

ওসি জানান, রফিকুলের বিরুদ্ধে তার মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।