Published : 02 Jun 2026, 03:34 PM
তীব্র গরমে ত্বক ও চুলের বারোটা বাজতে খুব বেশি সময় লাগে না। অতিরিক্ত ঘাম, রোদ আর ধুলোবালির এই সময়ে নিজের যত্ন নেওয়া জরুরি।
আর বিষয়ে বিভিন্ন প্রকাশনাতে রূপবিশেষজ্ঞরা নানান পরামর্শ দিয়ে থাকেন।
ত্বকের যত্ন
'স্কিন ফাস্টিং' এবং হাইড্রেটিং লেয়ারিং
নিউ ইয়র্কের ত্বক-বিশেষজ্ঞ ড. ডেনিস গ্রস ‘ভোগ’ ম্যাগাজিনে পরামর্শ দেন, “গরমে ভারী মেইকআপ বা অতিরিক্ত স্কিনকেয়ার পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। একেই বলে 'স্কিন ফাস্টিং'।”
ত্বক ভালো রাখতে ভারী ক্রিমের বদলে পানি নির্ভর ‘ওয়াটার-বেইসড’ বা জেল-বেইসড ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
এসপিএফ বারবার ব্যবহারের ম্যাজিক
লন্ডন-ভিত্তিক কনসালটেন্ট ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. শ্যারন ওং ‘এলি ইউকে’তে বলেন, শুধু সকালে একবার সানস্ক্রিন মাখলেই হবে না। প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর পর সানস্ক্রিন নতুন করে লাগাতে হবে।”
মেইকআপের ওপর সানস্ক্রিন ব্যবহারের জন্য 'সানস্ক্রিন স্টিক' বা 'পাউডার এসপিএফ' ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
অ্যান্টিঅক্সিডেন্ট সিরামের ব্যবহার
বিউটি ও ফ্যাশন ম্যাগাজিন ‘অ্যালুর’-এ, মাউন্ট সিনাই হাসপাতালের চর্মরোগের গবেষণা পরিচালক ডা. জোশুয়া জেইখনার পরামর্শ দেন, “রোদের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে, প্রতিদিন সকালে সানস্ক্রিনের নিচে ভিটামিন-‘সি’ সেরাম লাগানো উপকারী। এটি সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের কোষের ক্ষতি প্রতিরোধ করতে পারে।”

চুলের যত্ন
মাথার ত্বকের পরিচ্ছন্নতা
হার্পারবাজার ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, লন্ডনের ট্রাইকোলজিক্যাল ক্লিনিকের চিকিসক ফিলিপ কিংসলে বলেন, “গরমে ঘাম ও তেলের কারণে মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন ও খুশকি বাড়ে।”
সপ্তাহে অন্তত একবার 'স্কাল্প স্ক্রাব' বা স্যালিসিলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু দিয়ে মাথার ত্বক ভালোমতো পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন তিনি।
ইউভি প্রোটেকশন হেয়ার মিস্ট
সেলিব্রিটি কেশসজ্জাকর জেন অ্যাটকিন ‘কসমোপলিটন’ ম্যাগাজিনে পরামর্শ দিতে গিয়ে বলেন, “ত্বক যেমন রোদে পোড়ে, চুলও তেমনি রোদে আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে যায়। বাইরে বের হওয়ার আগে চুলে ‘ইউভি প্রোটেকশন মিস্ট’ বা ‘লিভ-ইন কন্ডিশনার’ ব্যবহার করতে হবে। এটি চুলকে সূর্যের তাপ থেকে বাঁচাবে।”
রাতে ডিপ কন্ডিশনিং
‘ওরিবে হেয়ার কেয়ার’-এর প্রতিষ্ঠাতা ওরিবে কানালেস, বেঁচে থাকা অবস্থায় যে পরামর্শগুলো দিয়ে গেছেন, সেগুলো্ এখনও উপকারী হিসেবে ধরা হয়।
ইনস্টাইল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তার পরামর্শ অনুসারে জানানো হয়, ‘গরমের দিনে চুলে অতিরিক্ত তেল না মেখে রাতে ঘুমানোর আগে ‘লাইট-ওয়েট কন্ডিশনিং’ মাস্ক লাগাতে পারেন। পরের দিন সকালে ধুয়ে ফেললে, চুল সিল্কি থাকবে এবং গরমে আঠালো হয়ে যাবে না।
ঝটপট মনে রাখার মতো কিছু সুবর্ণ নিয়ম
আরও পড়ুন
পাকা চুল ঢাকতে নতুন কৌশল ফ্রেঞ্চ ব্লেন্ডিং
যে কারণে এসির মধ্যে থেকেও ত্বক ও চুল মলিন লাগে