লস অ্যাঞ্জেলেসে 'কবিতা আড্ডা ও সঙ্গীত সন্ধ্যা'
এতে গান শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা শিল্পী কাদেরী কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 'কবিতা আড্ডা ও সঙ্গীত সন্ধ্যা' করেছে ক্যালিফোর্নিয়ায় প্রবাসী সংগঠন ‘রাইটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’।
বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসে সায়েন্টোলজি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠনের সভাপতি মশহুরুল হুদা।
গান শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা শিল্পী কাদেরী কিবরিয়া।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত শিল্পী ও নাট্যকার মিজানুর রহমান শাহীনকে। মিজানুর রহমান সম্পর্কে আলোচনা করেন শহিদুল ইসলাম রনী, সুলেমান খান তুহীন, শিউলী মিজান, নাজমুল চৌধুরী, রবিউল আলম, মমিনুল হক বাচ্চু, ফিরোজ আলম ও মুকতাদীর চৌধুরী তরুণ।
কবিতা আবৃত্তি করেন শহিদুল ইসলাম রনী, এ্যামী ঘোষ, আহমেদ বশীর, নজমুল চৌধুরী, ফিরোজ আলম, মার্টিন রহমান, মশহুরুল হুদা ও মুকতাদীর চৌধুরী তরুণ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!
