২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে কনস্যুলেটে রেমিট্যান্স বিষয়ক বৈঠক

প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 10:15 AM

Updated : 28 Oct 2022, 10:15 AM

‘রেমিট্যান্সের গুরুত্ব: বর্তমান প্রেক্ষিত’ শিরোনামে গোলটেবিল বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে কনস্যুলেট অফিসে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, খন্দকার আনোয়ারুল ইসলামের স্ত্রী কামরুননাহার, সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী দেবশ্রী মিত্র, স্টান্ডার্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী এম এ মালেক, সানম্যান গ্লোবালের প্রধান নির্বাহী মাসুদ রানা তপন, বিএ এক্সপ্রেসের প্রধান নির্বাহী আতাউর রহমান ও সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট অফিসের ম্যানেজার শাহাদৎ হোসেন।

রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানো, রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করা ও ওয়েজ আর্নার বন্ডের সুবিধাগুলো যাতে প্রবাসীরা সহজে পেতে পারে সে ব্যবস্থা করার ইত্যাদি বিষয়গুলো বৈঠকে আলোচনা করা হয় ।