জার্মানিতে আওয়ামী লীগের শহীদ দিবস পালন
দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আওয়ামী লীগ জার্মানি শাখা।
দিনটি উপলক্ষে শনিবার বিকেলে ফ্রাঙ্কফুর্টের হাউস নিড অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ফারুকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ফ্রাঙ্কফুর্ট হেসেন শাখার সভাপতি নোমান হামীদ।
আলোচনায় অংশ নেন কামরুল আহসান সেলিম, শফিক মাক্স ট্রাউট, সোহাগ সেরনিয়াবাদ, মোহাম্মদ রিপন, মানিক মিয়া, মোখলেছুর রহমান পিন্টু, আফছানুন্নেছা খানম, হেসেন ফ্রাঙ্কফুর্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ রিচার্ড, মোফাজ্জল হোসেন খাঁন, কামরুল ইসলাম, মাখন সরকার এবং বরুন চক্রবর্তী।
দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করেন রিয়েল আনোয়ার, নিম্মি কাদের ও রোকন ফয়সাল। কবিতা আবৃত্তি করেন মুনিব রিজওয়ান, প্রণব দাস ও আসমি হাকিম।
