মেলবোর্নে কবিতায়নের আবৃত্তি উৎসব
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘দাম দিয়ে কিনেছি স্বাধীনতা’ শিরোনামে এ আয়োজন করেন তারা।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় আবৃত্তি উৎসব করেছে বাঙালিদের সংগঠন ‘কবিতায়ন’।
‘দাম দিয়ে কিনেছি স্বাধীনতা’ শিরোনামে ৫ নভেম্বর মেলবোর্নে এ আয়োজন করেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, উৎসবের নানা আয়োজনের মধ্যে ছিল কবিতাপাঠের মঞ্চ গ্রামবাংলার প্রতীকে সাজানো, প্রতীকী শহীদ মিনারে ফুল দেওয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক স্থির ও চলচ্চিত্র প্রদর্শনী ও জাতীয় সঙ্গীত গাওয়া।
কবিতা আবৃত্তি করেন মাফরুহা আতিক কান্তা, ভারতী চক্রবর্তি, অনিন্দ্য ব্যানার্জি, মৌপিয়া ভাদুরী, ইয়াসির আরাফাত, আইভী সুলতানা, পূর্নেন্দুজ্যোতি পাল, পারভেজ রাকসান্দ কামাল ও এনামুল মিয়াজী।
গান শোনান পিনাকি ঘোষ, ফারিনা মাহমুদ, সোনিয়া চৌধুরী ও সুব্রত বড়ুয়া। যন্ত্রসংগীতে ছিলেন ফাইয়াজ খন্দকার, সাদাত খন্দকার, মাসুদ ইবনে রহমান ও পলাশ কুমার দত্ত।
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ভুটানের রাজা জিগমে দর্জি ওয়াংচুকের ঘোষণা দুটি পাঠ করে শোনান অভিলাষা ভাদূরী ও তাহমীদ দেওয়ান জিদান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাফরুহা আতিক কান্তা ও ইয়াসির আরাফাত। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পারভজ রাকসান্দ কামাল ও ইয়াছির আরাফাত।
