২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন কমিটির নেতাদের নাম ঘোষণায় ‘কিছুটা অসামঞ্জস্য’ দেখা দিলে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পরস্পরের বিরুদ্ধে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তা বেশিদূর গড়ায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয় মোনাজাত দিয়ে

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 01:15 PM

Updated : 03 Sep 2022, 01:15 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করেছে দলটির প্রবাসী সমর্থকরা।

বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, সহায়তা করে নিউ ইয়র্ক স্টেট ও মহানগর উত্তর কমিটি।

এতে বিএনপি ছাড়াও জাসাস, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য-সচিব বদিউল আলমের সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

Image

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হট্টগোলের একটি দৃশ্য

সমাবেশ থেকে খোলা মাঠে স্থাপিত এলইডি স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বক্তব্য সম্প্রচার করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক শাহীন, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি সায়েম রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির সোহরাওয়ার্দি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, নিউ ইয়র্ক মহানগর উত্তর আহ্বায়ক আহবাব চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক রেজবুল চৌধুরী।

র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আতিকুর রহমান, সঞ্চালনা করেন সাঈদুর রহমান সাঈদ।

এদিকে অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন কমিটির নেতাদের নাম ঘোষণায় ‘কিছুটা অসামঞ্জস্য’ দেখা দিলে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে পরস্পরের বিরুদ্ধে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তা বেশিদূর গড়ায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!