দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
এ আয়োজন করে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইফতার মাহফিল করেছে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার একটি হোটেল মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং-এ প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে।”
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান ও সহ সভাপতি নাসিম উদ্দীন আকাশের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার, কন্স্যুলেটের প্রথম প্রেস সচিব আরিফুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সুনিক, সিরাজুল ইসলাম, শাখাওয়াত হোসেন, নেটফ্লিক্স গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, শারজা বাংলাদেশ সমিতির সহ সভাপতি মো. শাহাদাত হোসেন, আবু হেনা চৌধুরী, মোজাহের উল্লাহ মিয়া, আয়োজক সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ নুরুল আবছার তৈয়বী, প্রেস ক্লাবের সভাপতি শিবলী আল সাদিক এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিরাজুল হক।
বক্তব্য দেন জাহাঙ্গীর কবির বাপপি, মো. শাফায়েত, ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাহবুব সরকার, সায়েম মোহাম্মদ, ফজলুল হক, শাহেদ সরোয়ার, এইচএম শওকত আলী মোল্লা, মোহাম্মদ রবিউল আলম, গোলাম সারোয়ার ও সৈয়দ খোরশেদ আলম।
