Published : 13 Dec 2023, 11:37 AM
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ক্রিকেটে অংশ নিতে এসে প্রবাসীদের সংবর্ধনা পেলেন ক্রিকেটার ইমরুল কায়েস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যায় সিডনির লাকেম্বার একটি রেস্তোরাঁয় এ আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের নিউ সাউথ ওয়েলস রাজ্যের কমিটি।
এতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাবিনা সুলতানা এবং স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার।
ইমরুল কায়েস বলেন, “অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এতো আয়োজনে আমি মুগ্ধ। আমাকে সম্মানিত করার জন্য সবাইকে ধন্যবাদ, ক্রিকেটের সঙ্গে আছি সবসময়।”
এসময় ভিডিও বার্তায় ইমরুল কায়েস ও কমিউনিটি ক্রিকেট কার্যক্রমকে অভিনন্দন জানান ক্রিকেট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী, শরিফুল ইসলাম, শরিফুল্লাাহ, মো. রবিন, গীতিকার ও লেখক অনুরূপ আইচ, ক্রীড়া সাংবাদিক আপন তারিক, সুজন মাহমুদ ও ফখরুল ইসলামI
অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের এনএসডব্লিউ শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইজুর রেজা ইমন, লিটন বাউল, ইকবাল হোসেন, সাজেদুর রহমান শাওন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান শিপলু, দিদার হোসেন, জাকির আলম লেলিন, মুহায়মান খান মিশু, তাসবির হাসান অর্ক, তিশা তানিয়া, নাজিয়া মাহমুদ, মৌসুমী সাহা, মৌসুমী মন্ডল, শিকদার আহমেদ ও ইফতি ওয়াসেত।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক শাহে জামান টিটু এবং প্রতিষ্ঠাতা-সমন্বয়ক নির্জন মোশাররফ জানান, অস্ট্রেলিয়াজুড়ে প্রবাসীদের ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট। এবছরের শুরুতে এতে যুক্ত হন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, এবার হলেন ইমরুল কায়েস।