২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফোবানার নির্বাচন কমিশন গঠন

যুক্তরাষ্ট্রে ফোবানার নির্বাচন কমিশন গঠন

কাজী মশহুরুল হুদা, আবুল ওয়াহিদ মাহফুজ ও শাহিদা শিকদার হাই

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 05:36 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) তাদের ৩৬তম সম্মেলন উপলক্ষে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে।

কমিশনের প্রধান হয়েছেন মাইম শিল্পী কাজী মশহুরুল হুদা। কমিশনার হয়েছেন আবুল ওয়াহিদ মাহফুজ ও শাহিদা শিকদার হাই।

সোমবার ফোবানার নির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় ৩ সদস্যের এ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সভায় সভাপতিত্ব করেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারি রফিক খান।

আসছে সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!