২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্যারিস বাংলা প্রেস ক্লাবের পরিচিতি সভা

এতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 04:04 PM

Updated : 28 Dec 2022, 04:04 PM

ফ্রান্সে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব’ তাদের পরিচিতি সভা করেছে।

রোববার সন্ধ্যায় প্যারিসের গার্দুনর্দের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শাহ সুহেল আহমদ।

সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল। 

প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। 

বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম মামুন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহ সভাপতি ইকবাল মোহাম্মদ জাফর, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ, সহ ক্রীড়া সম্পাদক সাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান ও কার্যনির্বাহী সদস্য মনির মোল্লা।