২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কুমিল্লা সোসাইটির নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রে কুমিল্লা সোসাইটির নতুন কমিটির অভিষেক

বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি গিয়াস আহমেদ

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 04:29 PM

Updated : 22 Aug 2022, 04:29 PM

যুক্তরাষ্ট্রে নিজেদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান করেছে প্রবাসী সংগঠন ‘কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা ইনক’।

এ উপলক্ষে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে নানা আয়োজন করেন তারা।

বেলুন উড়িয়ে করতালির মধ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন জসীমউদ্দিন, শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম সরকার ইসলাম।

Image

শপথ নিচ্ছেন কুমিল্লা সোসাইটির কর্মকর্তারা

প্রধান অতিথি ছিলেন জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। মনির খানের উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি কাজী আসাদ উল্লাহ।

বক্তব্য দেন জসিমউদ্দিন, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি, ইনামুল হক, কাজী নয়ন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান, মোহাম্মদ জহিরুল ইসলাম, বিদায়ী সভাপতি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, সরোয়ার খান বাবু ও মিয়া মুহম্মদ দুলাল।

Image

নতুন সভাপতি কাজী আসাদ উল্লাহকে (ডানে) কমিউনিটি সেবায় স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সাইটেশন দিচ্ছেন মোহাম্মদ আলী

আরও উপস্থিত ছিলেন কাজী আব্দুর রহিম, ‘রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের’ সভাপতি ফখরুল ইসলাম মাসুম, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ইউনূস সরকার, জাহাঙ্গির আলম সরকার ও কাজী তোফায়েল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সঙ্গে ছবি দিতে ভুলবেন না যেন!