২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে নতুন কমিটি পেল বিএনপির ৩ শাখা

বিএনপির নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক মহানগর উত্তর এবং নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্কে নতুন কমিটি পেল বিএনপির ৩ শাখা

বিজয়ীদের শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2024, 11:54 AM

Updated : 22 Apr 2024, 11:54 AM

যুক্তরাষ্ট্রে নতুন কমিটি পেলো বিএনপির নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক মহানগর উত্তর এবং নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ শাখা।  

দলটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমন্বয়ে রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক স্টেট বিএনপির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউসার আহমেদ। কুইন্সের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মো. অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, নীরা রাব্বানী এবং মাহবুবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। 

Image

নিউ ইয়র্ক স্টেট বিএনপির বিজয়ী কর্মকর্তারা।

নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের ভোট গ্রহণ করা হয় কুইন্সের লং আইল্যান্ড সিটিতে একটি হোটেলের মিলনায়তনে। এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এমলাক হোসেন ফয়সল। তিনি ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আরিফ চৌধুরী, মো. নাসিরউদ্দিন ও জোহরা বেগম উপস্থিত ছিলেন। 

Image

নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের বিজয়ীরা।

লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় মহানগর উত্তর বিএনপির নির্বাচন। এতে বিজয়ীরা হলেন সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, সিনিয়র সহ সভাপতি-কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক মোহাম্মদ শাহীন চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার মো. নূরল আমিন মিয়া পলাশ ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য জাফর তালুকদার, মো. বাচ্চু মিয়া এবং এ আর মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

বিএনপির এ ৩ শাখার নির্বাচনী ফলাফল ঘোষণার পরই বিজয়ীরা জড়ো হন জ্যাকসন হাইটসে। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট ও মিল্টন ভূইয়া, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, কাজী আসাদ উল্লাহ এবং আনিসুর রহমান বিজয়ীদের শুভেচ্ছা জানান।