২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় লক্ষ্মীপুর জেলা সমিতির নতুন কমিটি

মোহাম্মদ সোলায়মান স্বপনকে সভাপতি ও মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেছে দক্ষিণ কোরিয়া প্রবাসী সংগঠন ‘লক্ষ্মীপুর জেলা সমিতি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 10:24 AM

Updated : 25 Oct 2022, 10:59 AM

রোববার দেশটির আনসান শহরের একটি মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন থেকে নতুন এ কমিটির ঘোষণা আসে।

কমিটিতে পদ পাওয়া অন্যান্য নেতারা হলেন- উপদেষ্টা মনোয়ার হোসেন মানিক, রিয়াজ মাহামুদ, রাজু আহম্মেদ, ইমরান হোসেন, আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি জাহিদ সানিম, সহ সভাপতি রিপন হোসেন, আফসার উদ্দিন, মো. আবু নাসের, আজিম হোসেন, সোলায়মান কবির, মু কাউছার হোসেন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক কুয়াশা শাকিল, মিশু চৌধুরী, তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সোহেল,আনোয়ার হোসেন কাজল, মিরাজ বাবু, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন সোহেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক এস আই টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান রাকিব, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান সাব্বির, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, পর্যটন বিষয়ক সম্পাদক সীমান্ত, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক মুন্না পাটোয়ারী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আহমেদ সালেহ, শ্রমবিষয়ক সম্পাদক জাহেদ রবিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা মিতু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক বাদশা।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মতিন, মো. শহীদুল ইসলাম শেখ হাসান, ডেবিট ইকরাম, ফরিদ উদ্দিন হান, মনোয়ার হোসেন মানিক, সাখাওয়াত হোসেন সৈকত ও নূরআমিন মোল্লা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!