২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের পাশাপাশি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 08:46 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’-র ব্যানারে।   

প্রয়াত রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন ইমাম কাজী কায়্যূম।

কর্মসূচি শেষে শতশত প্রবাসীর মধ্যে তবারক বিতরণ করা হয়।

Image
এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বক্তব্য দেন মোহাম্মদ এ বার ভূঁইয়া।

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বক্তব্য দেন মোহাম্মদ এ বার ভূঁইয়া।

এর আগে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া বলেন, “বন্যায় প্লাবিত বর্তমান বাংলাদেশের মানুষকে ত্রাণ সহায়তার জন্যে এরশাদের মতো নিবেদিতপ্রাণ নেতার বড় বেশি প্রয়োজন ছিল। আটাশির মহাপ্লাবনে এরশাদের নেতৃত্ব প্রমাণিত হয়েছে।”

এ সময় আরও বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাফর মিতা, সদস্য-সচিব আসেফ বারী টুটুল, জেবিবিএর সেক্রেটারি ফাহাদ সোলায়মান, ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সভাপতি শাকিল মিয়া এবং সেক্রেটারি মোহাম্মদ আলম নমী।

নেতাদের মধ্যে অনুষ্ঠানে আরও ছিলেন সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, পার্টির উপদেষ্টা  সৈয়দ শওকত আলী এবং গিয়াস মজুমদার, যুগ্ম আহ্বায়ক তোফায়েল চৌধুরী, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, সাধারণ সম্পাদক উত্তম ডাকুয়া, শক্তি গুপ্তা এবং এ আয়োজনের প্রধান সমন্বয়কারী ওয়াসিম খন্দকার।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো. এস হোসেন থমাস, রাসেল সরকার , শরিফ ইউ আহমদ এবং শামিম চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!