২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে মুজিবনগর সরকারের ৫১তম বার্ষিকী উদযাপন

ঐতিহাসিক মুজিবনগর সরকারের শপথ নেওয়ার ৫১তম বার্ষিকী উদযাপন করেছে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2022, 03:38 PM

Updated : 14 Jul 2022, 05:44 PM

দিবসটি উপলক্ষে রোববার সকালে দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মসূচির মধ্যে আরও ছিল- শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন,  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, মোনাজাত এবং ‘মুজিবনগর- বাংলাদেশের প্রথম রাজধানী’ শিরোনামে প্রামান্যচিত্র প্রদর্শন।

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!