২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আহ্বান ব্রঙ্কস বিএনপির

৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্রঙ্কস শাখা বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 04:42 PM

Updated : 25 Oct 2022, 10:21 AM

রোববার ব্রঙ্কসে আয়োজিত র‌্যালি পরবর্তী এ সমাবেশে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বিএনপির সভাপতি আহমেদ জীবন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন।

তিনি বলেন, “স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। সেই নেতার নাম-নিশানা মুছে ফেলতে চাচ্ছে জোর করে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ও তার সরকারের লোকজন। এভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতির গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামী-বাকশালীরা।”

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আকতার হোসেন বাদল দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা বাতিল দাবি করেন।

Image
বক্তব্য দিচ্ছেন আকতার হোসেন বাদল

বক্তব্য দিচ্ছেন আকতার হোসেন বাদল

আরও বক্তব্য দেন রাব্বী মো. খোকন, গিয়াসউদ্দিন, আশরাফউদ্দিন ঠাকুর, নিউ ইয়র্ক বিএনপির সভাপতি ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এমরান শাহ রন। অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন নিউ ইয়র্ক সিটি বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন।

সমাবেশের আগে এম আর আহমেদ জীবনকে সভাপতি ও মো. গিয়াস উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ব্রঙ্কস বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!