২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইবিএস ফেলোশিপ পেলেন ১১ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ (এআইবিএস) এর ফেলোশিপ পেয়েছেন ১১ বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 02:36 PM

Updated : 25 Jul 2022, 04:41 PM

বাংলাদেশ এবং এর সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠানটি ২০২১-২২ সালের ফেলোশিপ প্রোগ্রামে সুযোগ পাওয়াদের এ তালিকা প্রকাশ করে। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪ অধ্যাপক ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ’ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত ৭ বাংলাদেশি শিক্ষার্থী ‘রিসার্চ ফেলোশিপ’ পেলেন।

‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ’ প্রাপ্তরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলি শিরিন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক রবিউল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ফ্যাকাল্টি অব অ্যালাইড হেলথ সায়েন্সের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম অভি এবং খুলনা ইউনিভার্সিটির আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক তানজিল সওগাত।

‘রিসার্চ ফেলোশিপ’ প্রাপ্তরা হলেন- ক্যানসাস ইউনিভার্সিটির বুশরা নাঈম, সিরাকিউজ ইউনিভার্সিটির ফারজানা কাজী, সান্তা ক্রুজ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের মোহাম্মদ মুহিব্বুর রহমান ও শেহজাদ আরিফিন, ভার্জিনিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এবং স্টেট ইউনিভার্সিটির মো. শরিফুল ইসলাম, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের শরবনা তহুরা জামান।

এআইবিএস এর সভাপতি ও আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রীয়াজ বলেন, “এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধার উৎকর্ষ সাধনে বহুমাত্রিক সুবিধা পাবেন। শিক্ষকরা পাবেন আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষাদানের বাস্তবমুখী ধারণা। পেশাগত দক্ষতা বিকাশে এর প্রয়োজন রয়েছে। কারণ, এআইবিএস সবসময় বাংলাদেশ নিয়ে ব্যাপকতর গবেষণায় বিশ্বাস করে, সে সুযোগ পাবেন ফেলোশিপ প্রাপ্তরা।”

ফেলোশিপের তহবিল দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান অধ্যাপক রীয়াজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!