চীন প্রবাসী শিক্ষার্থীদের ‘লেই ফাং’ দিবস পালন
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ছাইয়েদুল ইসলামের (উদি) উদ্যোগে প্রতিষ্ঠিত লেই ফাং আন্তজার্তিক স্বেচ্ছাসেবক দলের প্রথম বর্ষ উদযাপিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটি পালন করেছে ৫৯ তম লেই ফাং দিবস।
লেই ফাং ছিলেন একজন চীনা যোদ্ধা, যাকে চীনের সরকার আধুনিক ও সুনাগরিকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করে আসছে।
স্থানীয় সময় ৫ মার্চ লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল চিয়াংশি প্রদেশের নানছাং হাই-টেক জোন লাইব্রেরিতে ওই দিনটি উদযাপনে নানা কার্যক্রম পালন করেন।
এতে ৩০ জন এর বেশি প্রবাসী এবং চীনা শিক্ষার্থী স্বেচ্ছাসেবক কার্যক্রমে অংশ নেন।
এ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল, সমাজে নিজেদের অবদান রাখার জন্য চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা।
একই সাথে গত এক বছরে ‘লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দলে’র কাজের মূল্যায়ন, নতুন যুগে ‘লেই ফাং স্পিরিট’ অনুশীলন এবং আন্তর্জাতিকভাবে ‘লেই ফাং স্পিরিট’ প্রচার নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিমের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম (উদি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের ডিন প্রফেসর ওয়েহুয়া ইয়ে (ডারসিডারসি)।
নানছাং হাই-টেক জোন লাইব্রেরির ম্যানেজার শিয়া ছিয়ানরু, ওভারসিজ এডুকেশন স্কুল এর রিক্রুটমেন্ট অফিসার ওয়াং ছি, ওভারসিজ এডুকেশন স্কুল এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্যান ইং, ওভারসিজ এডুকেশন স্কুল এর ফরেন স্টুডেন্ট কাউন্সেলর লেইউ ঝু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল গঠন ও নেতৃত্ব দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম (উদি)-কে বিশেষ সম্মান দেওয়া হয়।
গত বছরের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে, বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আকবর হোসেন, ইকোয়েটরিয়াল গিনির কারমেন ইয়োলান্ডা আইগু বিলেকেরা, ঘানার শিক্ষার্থী ইবনালি ইসাহ কুলোকে এক্সসিলেন্ট স্বেচ্ছাসেবক সনদ দেওয়া হয়।
তাছাড়া, দলের অন্যান্য সদস্য এবং স্বেচ্ছাসেবকদেরও স্বেচ্ছাসেবক সার্টিফিকেট দেওয়া হয়।
জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সময় স্বেচ্ছাসেবকরা লাইব্রেরির ভিতরে শৃঙ্খলা বজায় রাখা, লাইব্রেরিতে বই গুলোকে সাজিয়ে রাখা, পাঠকদের মাস্ক পড়া নিশ্চিত করা এবং গ্রিন হেলথ কোড পরীক্ষা করা, পাঠকদের সাহায্য করা, লাইব্রেরির ভেতরে এবং বাইরে ফুল ও গাছের যত্ন নেওয়াসহ বিভিন্ন কার্যক্রম করে।
গ্রন্থাগারের বাচ্চাদের এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা শিশুদের ইংরেজি গান গাইতে শেখায়।
সেখানে শিশুদের কোমল ও আন্তরিক কণ্ঠস্বর, এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ‘লেই ফাং এর উত্তম উদাহরণ থেকে শিখুন’ গান গেয়ে স্বেচ্ছাসেবার কার্যক্রম শেষ হয়।
এর পরে, স্বেচ্ছাসেবকরা দলটি প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন করেন।
ইভেন্টের শুরুতে, নানছাং হাই-টেক জোন লাইব্রেরির ম্যানেজার শিয়া ছিয়ানরু ‘বিভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করা, জীবনের সৌন্দর্য ভাগ করে নেওয়া এবং দান করা’- বিষয়টি নিয়ে কথা বলেন।
তারপর, লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিমের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে অভিজ্ঞতা তুলে ধরেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
