২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি যুক্তরাজ্যে

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 06:11 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রোববার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে আয়োজিত সভা থেকে এ দাবি জানান আলোচকরা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

আলোচনা করেন আবু হোসেন, মেসবাহ আহমদ, মারুফ আহমদ চৌধুরী, মোহাম্মদ আবদুর রাকীব, আব্দুল হান্নান, প্রশান্ত পুরকায়স্থ, মিসবাহ উদ্দিন ইকো, সৈয়দ ইকবাল, মাহারুন আহম্মেদ মালা, আবুল কালাম, এনামুল হক, সৈয়দ মোস্তাফিজুর রহমান ও খোরশেদ আলম ‌।

সাংস্কৃতিক সম্পাদক রীপা রাকীবের পরিচালনায় ও মোস্তফা কামাল মিলনের সঞ্চালনায় গান শোনান সৈয়দ তারেক, শ্যামল কান্তি চৌধুরী, মোস্তফা কামাল মিলন, কাজী কল্পনা, তামান্না ইকবাল ও রীপা রাকীব। আবৃত্তি করেন সৈয়দ ইকবাল, মিজানুর রহমান ও মাহারুন আহম্মেদ মালা।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধু স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং আলতাব আলী পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!