সিডনিতে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে আয়োজন করা হয়েছিল ক্যারাম প্রতিযোগিতা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ওই ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সিডনির মিনটু এলাকায় অবস্থিত একটি হল রুমে।
বিডিহাব সিডনির আয়োজনে এ প্রতিযোগিতায় একক ও দ্বৈত ৮টি গ্রুপের মধ্যে দুইটি বিভাগে ১০০টিরও বেশি খেলায় প্রতিযোগীরা অংশ নেয়।
একক বিভাগের শিরোপা জেতেন মোহাম্মদ মাহফুজুল চৌধুরী খসরু এবং রানার-আপ হন মোহাম্মদ রাসেল জয়। দ্বৈত বিভাগে শিরোপা জেতেন মোহাম্মদ রাসেল জয় ও মোহাম্মদ টুটুল এবং রানার আপ হন মোহাম্মদ মাসুমুল সৈকত ও মোহাম্মদ ফেরদৌস সিদ্দিকী তুহিন।
অনুষ্ঠানে ম্যাককুয়ারি ফিল্ডসের রাজ্য সাংসদ অনুলক চ্যান্টিভং, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের লেবার পার্টির নেতা কাউন্সিলর ডার্সি লন্ড, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, লিঙ্কার্স গ্রুপের প্রধান নির্বাহী মাহমুদ হোসেনসহ ক্রিড়া অনুরাগী, ব্যবসায়ী সাংবাদিক ও কমিউনিটির নেতারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিডিহাব সিডনির প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম সাচ্ছু, মোহাম্মদ নিরব, শফিক শেখ, ফয়সাল আজাদ, মোহাম্মদ টিপু, সাজ্জাদ সিদ্দিক, শাখাওয়াত হোসেন, সৈয়দ মিঠু এবং মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্পন্সর ছিল লিঙ্কার্স গ্রুপ ও পিআরডি ন্যাশন ওয়াইড। এ টুর্নামেন্টে আলোকচিত্রী হিসেবে ছিলেন রাসেল ইসলাম।
পুরস্কার বিতরণ শেষে রাতের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানে শাহানা চৌধুরী, রকি ও মোক্তার হোসেন গান পরিবেশন করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
