নিউ ইংল্যান্ডে ঢাবি অ্যালামনাইয়ের নতুন কমিটি
নতুন কমিটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’ (ডুয়ানি)।
২০২২-২০২৩ বছরের জন্য নতুন এ নির্বাহী কমিটির সভাপতি পদে শওকত আনোয়ার ও সাধারণ সম্পাদক পদে মো. রওশন আলমসহ ১১ জন শপথ নিয়েছেন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় এ শপথ অনুষ্ঠান হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি।
বিজ্ঞতিতে জানানো হয়, সভাপতি শওকত আনোয়ার বোস্টনের টাফট ইউনিভার্সিটির সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক। আর সাধারণ সম্পাদক মো. রওশন আলম ক্যামব্রিজের একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন।
অন্যান্য পদে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট মো. নকীব উদ্দিন, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি মোস্তফা জামাল আনোয়ার, ট্র্যাজারার এবং কম্পট্রোলার নূর মোহাম্মাদ, এডুকেশন সেক্রেটারি জাকারিয়া খন্দকার, সোশ্যাল-কালচারাল এবং রিলিজিয়াস ফউজিয়া খানম শিল্পী, অ্যালামনাই রিলেশন অ্যান্ড নেটওয়ার্কিং মো. খাইরুল ইসলাম, পাবলিক কমিউনিটি অ্যান্ড এক্সটারনাল রিলেশন মোস্তাফিজুর রহমান এবং মিডিয়া অ্যান্ড কমুনিকেশন্স বিভাগে রাহিদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ আকতার। শুভেচ্ছা বক্তব্য ও শপথ পাঠ করান মো. শরীফ আহমেদ। বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এম এ হাকিম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
