২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমা আহমেদ এশীয় প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রদূতদের স্পাউস সংগঠনের সভাপতি

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের স্ত্রী সালমা আহমেদ দেশটিতে কর্মরত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের স্পাউসদের সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 10:17 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ অব স্পাউসেস অব অ্যাম্বাসেডরস ইন ইউএই’ নামের সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরব আমিরাতে বাংলা্দেশের রাষ্ট্রদূত আবু জাফর আহমদের স্ত্রী সালমা আহমদের বাড়ি ঢাকায়। এই দম্পতির দুই কন্যার একজন অস্ট্রিয়ায় এবং আরেকজন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সালমা আহমেদ প্রায় দুই বছর আরব আমিরাতে রয়েছেন। এই সময়ে তিনি রাষ্ট্রদূত আবু জাফর আহমদে পাশাপাশি বাঙালি কমিউনিটির নানা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।   

সংগঠনের নির্বাচনে তুরস্কের রাষ্ট্রদূতের পত্নী সহ-সভাপতি এবং টোগোর রাষ্ট্রদূতপত্নী  সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত হয়েছেন।

অরাজনৈতিক এ সংগঠনটি তার সদস্যদের দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বৃদ্ধি ও মৈত্রী সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশসহ বহুমুখী সৃজনশীলতার চর্চায় কাজ করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!