২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞার প্রতিবাদ যুক্তরাষ্ট্র আ. লীগের

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ কারণে র‍্যাবের সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2021, 11:25 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার ওয়াশিংটন ডি.সিতে দেশটির পররাষ্ট্র দপ্তর ও প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। নিষেধাজ্ঞাকে 'অবৈধ অনৈতিক' আখ্যা দিয়ে তুলে নেওয়ার দাবি জানান তারা।

সিদ্দিকুর রহমান বলেন, "সারাবিশ্ব যখন জঙ্গিবাদ আলোচিত একটি বিষয়, সেই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে এবং জঙ্গি নির্মূলে যে সংস্থার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সে সংস্থাকে আঘাত করছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্র কার পক্ষে? জঙ্গিবাদের পক্ষে? নাকি শান্তির পক্ষে?"

সামাদ আজাদ বলেন, "বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্র শুরু হয়েছে। এখানে তৃতীয় কোনো শক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সম্পর্কের ফাটল ধরানোর চেষ্টা করছে। যে বাহিনী নারী পাচার রোধ, মাদক চোরাচালান রোধসহ জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা পালন করছে তাদের বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন এমন সিদ্ধান্ত! অনতিবিলম্বে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।"

র‌্যাব ও সাবেক-বর্তমান ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

র‌্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব  

সভায় আরও বক্তব্য দেন হিন্দাল কাদের বাপ্পা, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহেমদ, সহ সভাপতি জি আই রাসেল, নুরল আমিন, আযম আযাদ, যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, কামাল হোসেন, মেট্রো ওয়াশিংটন যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, নুরুল ইসলাম নজরুল, সাইকুল ইসলাম, এমদাদ চৌধুরী, জেবা রাসেল ও দস্তগীর জাহাঙ্গীর।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ সভাপতি এবাদুল হক আবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান এবং সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আলামিন ও প্রচার সম্পাদক সাইফুল আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!