২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে নিউ ইয়র্কে ফোবানার শ্রদ্ধাঞ্জলি

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা) এর নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 02:31 AM

Updated : 07 Apr 2022, 11:30 PM

স্থানীয় সময় ১৪ অগাস্ট রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ফোবানা নির্বাহী চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং আসন্ন ৩৫তম ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি শিব্বির আহমেদ সংগঠনটির পক্ষে ফুল দেন। 

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্যকালে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া বলেন, “বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, তিনি সারাবিশ্বের বঞ্চিত-লাঞ্ছিত মানুষের মুক্তির মহানায়ক ছিলেন। সময়ের পরিক্রমায় তা উদ্ভাসিত হয়েছে। এমন এক মহানায়কের জীবন-ইতিহাসই হচ্ছে বাঙালির ইতিহাস-এ পরম সত্য প্রবাস প্রজন্মকেও যথাযথভাবে অবহিত করতে হবে।”

হোস্ট কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে গেলেই টুঙ্গিপাড়ায় যাবেন। ঘুমিয়ে থাকা জনকের প্রতি শ্রদ্ধা জানাবেন। তাহলে দেশমাতৃকার প্রতি গভীর মমত্ববোধ আরো জাগ্রত হবে সকল কাজে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!