২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক মহানগর আ. লীগের সভায় বঙ্গবন্ধুর ঘাতককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি

জাতিরজনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 02:18 AM

Updated : 25 Jul 2022, 05:23 PM

বাংলাদেশের সাথে মিলিয়ে স্থানীয় সময় শনিবার রাতে সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনায় বক্তারা সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে দণ্ডিত ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানান বাইডেন প্রশাসনের প্রতি।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার যথাযথ প্রতিশোধ নিতেই মুক্তিযুদ্ধের চেতনার বাঙালিদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রায়। বাংলাদেশ সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন সেক্রেটারি সুব্রত তালুকদার।

অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেখক-সাংবাদিক শিব্বির আহমেদ, আওয়ামী লীগ নেতা আশরাব আলী খান লিটন, সমীরুল ইসলাম বাবলু, মাস্টার ইলিয়াস, হাজী জাফরউল্যাহ, আবুল বাশার ভুইয়া, হাজী ইরান, হুমায়ূন মাস্টার, সাহাবউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে পঁচাত্তরের ১৫ অগাস্টে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং ১৫ অগাস্টের হত্যাকাণ্ডে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ব্রুকলিন বরো আওয়ামী লীগের সভাপতি হাজী এম এ জলিলের নেতৃত্বে।

এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলেেদশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!