০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্যানবেরায় বাঙালি জাতির মুক্তির নায়ককে স্মরণ

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2021, 05:09 PM

Updated : 10 Oct 2022, 06:11 PM

করোনাভাইরাস মহামারী ঠেকাতে ক্যানবেরায় লকডাউনের মধ্যে সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে একটি স্মরণসভার আয়োজন করে হাই কমিশন। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা স্মরণসভায় বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোচনা অংশ নেন।

সুফিউর রহমান বলেন, “বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ধারণ করার বাইরে এ জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে বঙ্গবন্ধু অনন্য নেতা হিসেবে অর্বিভূত হন, আর তাই তিনি সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু এ জাতির মুক্তির সনদ হিসেবে কিছু আর্দশগত দিকনির্দেশনা দিয়েছেন, যার ভিত্তিতে একটি প্রগতিশীল সমাজ গঠন ও সক্ষম রাষ্ট্র পরিচালনা করছেন জননেত্রী শেখ হাসিনা।

”বঙ্গবন্ধুর আদর্শ সমাজ এবং জাতীয় পর্যায়ে যথাযথভাবে প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাংলার মানুষের মুক্তি সম্ভব বিধায়, এ লক্ষ্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অঙ্গিকারাবদ্ধ হতে হবে।”

স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি। সেই দিনটি বাংলাদেশ পালন করে জাতীয় শোক দিবস হিসেবে।

ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় অনুষ্ঠানে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!