নিউ ইয়র্কে প্রবাসী লায়ন্স ক্লাবের নতুন কমিটি
আহসান হাবিবকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব’।
শনিবার অঙ্গরাজ্যটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এক সমাবেশে কমিটির নতুন কর্মকর্তাদের পরিচিতি ও শপথ করানো হয়।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট আসেফ বারি টুটুল, সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল। প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ডগলাস এক্স আলেকজান্দার।
গেস্ট অব অনর ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর মেরিবেল সালাবারিয়া। বিশেষ অতিথি ছিলেন স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ও ডেমক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।
কমিটিতে পদ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এ কে এম রশিদ, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, এম এ রেজা রশিদ, আমেনা নেওয়াজ, মুনমুন হাসিনা বারি, যুগ্ম সম্পাদক এফইএমডি আর রকি ও ডেইজি ইয়াসমীন।
স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক রকি এলিয়েন, টোস্টিং করেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ। শপথ পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর মেরিবেল সালাবারিয়া ও মিদাদি সাঁই।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান, মো. নাসিরউদ্দিন, মো. শাহনেওয়াজ, ক্লাবের পরিচালক কাজী আশরাফ হোসেন নয়ন, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, অনুষ্ঠানের জন্য গঠিত কমিটির সদস্য সচিব জে এফ এম রাসেল, সমন্বয়কারি এ কে এম আজাদ, সহ সভাপতি ফাহাদ সোলায়মান, পরিচালক হাসান জিলানি, সাবেক ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম এবং মোহাম্মদ আলী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
