২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কুয়েতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন দেশটিতে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 01:19 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

‘টি-টেন বিজয় দিবস কাপ’ শিরোনামে কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠে বাংলাদেশিদের ২২টি ক্রিকেট দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলছে।

২৭ ডিসেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক ফরিদ উদ্দিন।

হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের ‘বলদিয়ার মুদির'’ স্থানীয় পৌর অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল আজিজ রশিদী, কর্মকর্তা নাসের আল-আদি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ ইবরাহিম আল-দাহী ও পৌর অফিসের প্রেস কর্মকর্তা আব্দুস সাফি আহমেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, জাহাঙ্গীর খান পলাশ ও হুমায়ূন আলী।

সহযোগিতায় ছিলেন আজিজুল হক, আকাশ আহমেদ মিলন, ঈসমাইল সোবাহান, মো. হানিফ, আনোয়ার হুসেন, তাইজুল ইসলাম পাপ্পু ও ওমর ফারুক।

আয়োজকরা জানান, টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের ফরওয়ানিয়া ডিস্ট্রিক্ট ও জিলিব থানার কর্মকর্তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!