২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবির আল মাহমুদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 03:07 PM

Updated : 10 Oct 2022, 09:48 PM

সোমবার বিকেলে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে এই অবস্থানে নিয়ে গেছেন। তার এই ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

“বাংলাদেশের জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, সংসদ উপনেতা ও বিরোধী দলের নেতা সবাই নারী। জাতীয় সংসদে মোট ৭৩ জন নারীর প্রতিনিধিত্ব রয়েছে।”

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে ভূমিকা রাখছে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দূতালয় প্রধান ও মিনিস্টার এম হারুন আল রশিদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান শ্রম কাউন্সেলর মো. শরিফুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর মো. রেদোয়ান আহমদ এবং দূতালয় প্রধান ও মিনিস্টার হারুন আল রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!