২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2019, 03:26 PM

Updated : 10 Oct 2022, 09:18 PM

বৃহস্পতিবার দিনটি উপলক্ষে কুয়েতের মাল্টি পারপাস হলরুমে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মো. হাফিজুল ইসলাম ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি-পেশার প্রবাসীরা।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!