সুইজারল্যান্ডে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সুইজারল্যান্ডের জেনিভায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ।
স্থানীয় সময় রোববার সুইজারল্যান্ড আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় জেনেভায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের শুরুতেই এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হক, সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থক সহ সংগঠনের প্রয়াত সকলের আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।
তিনি বলেন, "২০০৯ থেকে আজকের এদিন পর্যন্ত প্রায় ১১ বছরে আওয়ামী লীগ সরকার দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, পররাষ্ট্র নীতি ও কৌশলসহ প্রতিটি সেক্টরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করেছে যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক।"
"স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী অপশক্তি এখনও জনগণের এই উন্নয়নকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে – এ আমার দৃঢ় বিশ্বাস।"
তিনি আরও বলেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ এবং শুভ অর্জনে আওয়ামী লীগের সংগ্রামী ও ত্যাগী ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ এদেশের জনগণের পাশে থেকে দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে।"
এসময় বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোর্শেদ সাচ্চু, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, শাহ্ আলম এগার, সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক সসীম গৌরিচরন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন এবং খায়রুল আলম তুহিন।
সবশেষে কেক কেটে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সফলতা উদযাপন করা হয় এবং নৈশভোজের পর সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
