লস অ্যাঞ্জেলেসে রোহিঙ্গা বিষয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এ কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব মো. নুরএলাহি মিনা।
তিনি ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশ স্থায়ী মিশনের নানা কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।
এসময় লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা ও ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবনও বক্তৃতা দেন।
পরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
