২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের মুজিবনগর দিবস পালন

বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতির সমর্থনে আন্তর্জাতিক জনমত জোরদার করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুজিবনগর দিবস পালন করেছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2019, 08:37 PM

Updated : 25 Jul 2022, 08:14 PM

স্থানীয় সময় বুধবার রাতে জ্যাকসন হাইটসে তিতাস রেস্টুরেন্টের পার্টি হলের এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু।

সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জাকারিয়া চৌধুরী বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাস প্রজন্মে জাগ্রত রাখতে হবে এবং সেই ইতিহাসের পথ বেয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে চলেছে-এ বাস্তবতাও সকলকে অবহিত করতে হবে।”

মুজিবনগর দিবসের তাৎপর্য আলোকে আলোচনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, হুমায়ূন কবীর এবং সোয়েব এ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক  শিবলী সাদিক শিবলু, মাহফুজ হায়দার এবং সুমন মাহমুদ।

বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সাংগঠনিক ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!