২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বাংলা বইমেলা জুনে

আগামী ১৪ জুন থেকে ২৮তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা শুরু হওয়ার ঘোষণা এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 12:29 PM

Updated : 25 Jul 2022, 08:13 PM

১৪, ১৫ ও ১৬ জুন তিনদিন ব্যাপী এ মেলায় বাংলাদেশ ও পশ্চিমবাংলার লেখক, প্রকাশক ও শিল্পীরা ছাড়াও উত্তর আমেরিকা ও বহির্বিশ্বের বাংলাভাষী লেখক ও সাহিত্যমোদীরা উপস্থিত থাকবেন বলে জানায় আয়োজক সংগঠক ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

মেলার আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, “মেলা বসবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস-৬৯ এর মিলনায়তনে। ১৪ জুন আয়োজিত হবে আনন্দ শোভাযাত্রা, যা ডাইভার্সিটি প্লাজা থেকে শুরু হয়ে শেষ হবে বইমেলা প্রাঙ্গণে।”

নজরুল ইসলাম জানান, এ বইমেলা বাংলাদেশ ও ভারতের বাইরে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী বাংলা বইমেলা। প্রতিবছরের মতো এবারও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একজন লেখককে মুক্তধারা/জেএফবি পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের মূল্যমান দুই হাজার ডলার। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মধ্যে একজন সেরা প্রদর্শনী ও ব্যবস্থাপনা নৈপুণ্যের জন্য মুক্তধারা-কথাপ্রকাশ পুরস্কারে ভূষিত হবেন। এ পুরস্কারের মূল্যমান ছয়শ ডলার। এছাড়া এবছর প্রথমবারের মতো উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি লেখকদের ২০১৯ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘সেরা গ্রন্থ’ আলাদাভাবে পুরস্কার পাবে। এ পুরস্কারের মূল্যমান পাঁচশ ডলার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!