২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় প্রতিষ্ঠিত হচ্ছে ‘বাংলা ভাষা ও শিল্পকলা কেন্দ্র’

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর আটলান্টায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠান ‘বাংলা ভাষা ও শিল্পকলা কেন্দ্র’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 11:07 AM

Updated : 08 Apr 2022, 04:01 PM

আগামী ৭ এপ্রিল স্থানীয় সময় সকালে শহরটির জিমি কার্টার রোড গ্লোবাল মলের ১১১ নম্বর কক্ষে এটি প্রতিষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আয়োজকরা।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাইসুন মালিহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা বাংলা ভাষা ও বাংলা কবিতা আবৃত্তির প্রশিক্ষণ, নৃত্য ও সঙ্গীত এই কয়টি শাখায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা ছেলেমেয়েদেরকে যত্নসহকারে শিক্ষণ প্রদানের মধ্যে দিয়ে পূর্বপুরুষের সাংস্কৃতিক ধারার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে দেয়ার প্রত্যাশা রাখছি।”

তিনি জানান, প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সঙ্গীতে হোসনে আরা বিন্দু, নাহিদ ইয়াসমিন নীরা ও স্নিগ্ধা দে, নৃত্যকলায় রুমু রিজওয়ানা ও জুথিকা ব্যানার্জী এবং বাংলা ভাষা ও আবৃত্তি শাখায় সুভাশ্রী নন্দী রাই ও মাইসুন মালিহা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!