২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভাতে স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

যথাযথ মর্যাদার সাথে সুইজারল্যান্ডের জেনেভাতে স্বাধীনতা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুইজারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 07:38 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

রোববার  জেনেভার প্রাণকেন্দ্র লা গারের কাছে ইউনিভার্সিটি উভরিয়ে ডো জেনেভা এর একটি হলে অর্ধদিন ব্যাপী এই জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়ার মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব সহিদুল হক।

বিশেষ অতিথি ছিলেন ছিলেন জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান।

আলোচনা অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় । কোরআন তেলওয়াত করেন সাবেক সভাপতি হারুন অর রশিদ এবং গিতা পাঠ করেন আশোক সরকার রবি।

প্রধান অতিথি পররাষ্ট্র সচিব শহিদুল হক তার বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা, এবং ত্রিশ লাখ শহীদের অবদানের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে, তা বিস্তারিতভাবে তিনি তুলে ধরেন। স্বাধীনতা ও বাংলাদেশের এ অগ্রযাত্রায় বিদেশি সকল বন্ধু রাষ্ট্রের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন, এবং সেই সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা ও এর সমাধান সম্পর্কেও তিনি আলোচনা করেন । 

রাষ্ট্রদূত এম শামীম আহসান তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার কথা উল্লেখ করে গত দশ বছরে বর্তমান সরকারের দ্রুত উন্নয়নের চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে দূতাবাসের কার্যক্রমের ব্যাখ্যা দেন।

এসময় তিনি বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যাপক জাকজমক ভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী  উদযাপনের প্রস্তুতির কথা উল্লেখ করেন।

সভাপতি তাজুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন বেপারী, সহ সভাপতি কারার কাওসার, জাহানারা বাশার, মোবারক আলী, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, উপদেষ্টা ইসরাক আহমেদ নিপুন, রজত কান্তি সিংহ, সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসিম, আজাদ আকন্দ।

এছাড়াও বক্তব্য দেন আওয়ামী নেতা কাজী আসাদুজ্জামান, সুইস বাংলা এসোসিয়েসনের সভাপতি ইমরান খান মুরাদ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খলিলুর রহমান।

শশী খানের উপস্থাপনায় সাংস্কৃতিক পর্বে সুইজারল্যান্ডের স্থানীয় শিল্পী ও শিশুদের নিয়ে দেশের নাচ ও গান উপস্থিত সকলের মন কেড়ে নেয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন পুনম ইসলাম, গৌরিচরন রিমি, আশরাফুল ইসলাম আজাদ, জিশু বরুয়া , রবিন  বরুয়া, সমিরন বরুয়া, জলি চৌধুরী, কারার কাওসার, মাসুম খান দুলাল ও গৌরিচরন সসিম।

শিশু শিল্পী সুনাইনা চৌধুরী, আমরিন খান ও তুলি বরুয়ার মনমুগ্ধকর  নাচ ও গান সবাইকে মুগ্ধ করে।

জেনেভা স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুন্ডুর গাওয়া 'ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা' গানটির মধ্যেদিয়ে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে ।

সুইজাল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেশীয় খাবার ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অর্ধদিবস ব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন শ্যামল খান।

অনুষ্ঠানটির স্থির ও চলচিত্র ধারণ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম এগার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!