২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র জাসাসের সভা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করেছে বিএনপি প্রবাসী সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ’ (জাসাস) যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 11:53 AM

Updated : 25 Jul 2022, 08:13 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন দলটির প্রবাসী নেতা-কর্মীরা।

যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।

সভায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু।

তিনি বলেন, “বিরোধী দলকে দমনে যে ধরনের আচরণ করা হচ্ছে তা সব স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে। স্বাধীনতাকে অর্থবহ করার স্বার্থেই এই সরকারের পতন আন্দোলনের বিকল্প নেই।”

সভার বিশেষ অতিথি যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “খালেদা জিয়ার মুক্তি ব্যতিত বাংলাদেশের স্বাধীনতা অর্থবহ হতে পারে না। নিঃশর্ত মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলন রচনায় আর কালক্ষেপনের অবকাশ নেই। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী এবং ১/১১ পরবর্তীতে আন্দোলনের চেয়েও বেগবান হতে হবে বেগম জিয়াকে মুক্তির আন্দোলন। এবং তা শুরু করতে হবে এই প্রবাস থেকেই।”

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনি, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সহ সভাপতি রুহুল আমিন নাসির, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, জাতীয়তাবাদি ফোরামের সভাপতি শেখ হায়দার আলী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোশারফ হোসেন সবুজ, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমেদ, জাতীয়তাবাদি ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ ও যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!