২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব আমিরাতের দুই কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরাতের দুটি পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 11:54 AM

Updated : 08 Apr 2022, 04:01 PM

আজ সোমবার শুরু হওয়া এ দুটি কেন্দ্র হলো আবুধাবির ‘শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর ‘রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’।

রাজধানী শহর আবুধাবিতে বাংলাদেশের একমাত্র কমিউনিটি স্কুল শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আনিসুল হাসান।

তিনি জানান, পরীক্ষার্থীদের মধ্যে ২৯ জন বিজ্ঞান বিভাগের এবং ১০ জন বাণিজ্য বিভাগের, তবে সবাই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের তদারকিতে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।

অন্যদিকে উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাসাল খাইমাহর রাসাল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৭ জন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হাবিবুর রহমান।

তিনি জানান, এদের মধ্যে ৮ জন বিজ্ঞান বিভাগের এবং ৯ জন বাণিজ্য বিভাগের। এদের সবাই ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তদারকিতে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!