২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ডে বাংলাদেশি খাদ্য উৎসব

পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি খাদ্য উৎসব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেদোয়ান আহমেদ, পোল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 11:41 AM

Updated : 08 Apr 2022, 04:01 PM

শনিবার দেশটির রাজধানী ওয়ারশে এশিয়া প্যাসিফিক মিউজিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি পোলিশ নাগরিকরাও অংশ নেন।

এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।

মেলায় আগত অতিথিরা বাংলাদেশি খাবারের স্টল ঘুরে দেখেন। উৎসবে বাঙালির খাবার ভাত-মাছের পাশাপাশি দেশিয় নানা ভর্তা, বিরিয়ানি, পোলাও, রুটি, পরোটা, সবজি, গরুর ভুনা, মুরগীর তরকারি, ডাল, কাবাব, দই, পেঁয়াজু, পুলি পিঠা, সমুচা, সিঙ্গারা, রসগোল্লা, কালো জাম, জর্দা, জিলাপি, সেমাইসহ নানা রকমের ফলমূল স্থান পেয়েছে।

এসব খাবার তৈরিতে অংশ নেন তানিয়া-মাহবুব দম্পতি, এভা-মাহবুব দম্পতি, সীমা-এরশাদ দম্পতি, তুহিন, মাসালা হাউজ রেস্টুরেন্ট, থালি হাউজ, এশিয়ান কাবাব রেস্টুরেন্ট, জহির কাবাব, গ্রিল ইন রেস্টুরেন্ট, আরিফ দম্পতি, রুমানা ও রোজ, পূরবী, আনিকা, চিলি কাবাব অ্যান্ড গ্রিল, জাহাঙ্গীর-শম্পা দম্পতি ও কামরুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান অনির্বান নিয়োগী, কমার্শিয়াল কাউন্সেলর মো. মাছুম আহমদ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্য, পোল্যান্ড কর্মরত নানা পেশার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!