২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজাহে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের বনভোজন

নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার’ বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 09:26 AM

Updated : 10 Oct 2022, 08:53 PM

শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে অনুষ্ঠিয় এ বনভোজনে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সেলর ফাতিমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নুর-ই- মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রথম সচিব প্রবাস লামারং।

এ সময় বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ কমিউনিটির নানা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু, পুরুষ ও মহিলাদের দেশিয় খেলাধুলা এবং সিলেট বিষয়ক কুইজ ও সিলেটী গীতিকারদের লেখা গানের প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এনআরবি ব্যাংকের পরিচালক আব্দুল করিম।

সংগঠনটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আশিক মিয়া সিআইপি, উপদেষ্টা আব্দুল লতিফ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান চুনু, আব্দুল মান্নান, সহ সভাপতি রহমত আলী শোয়েব, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবীর খন্দকার, ছালেহ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, সহ অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমদ ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!